
ফ্লোরিডা, ২২ ফেব্রুয়ারি (হি.স.): নতুন মরসুমের শুরুটা ভালো হল না মেসির গত মরসুমে এমএলএস কাপ জিতে ইতিহাস গড়েছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসির জাদুতে মায়ামি ইতিহাসে প্রথমবার পেয়েছিল লিগ জয়ের স্বাদ। কিন্তু এবার এমএলএসের নতুন মরসুমে লিওনেল মেসির দলের যাত্রা শুভ হল না। লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) বিপক্ষে রবিবার বিধ্বস্ত হয়েছে ইন্টার মায়ামি।
রবিবার এমএলএসের নতুন মরসুমে উদ্বোধনী ম্যাচে এলএএফসির কাছে ৩-০ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি। প্রথমার্ধে ডেভিড মার্টিনেজের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ডেনিস বউয়াঙ্গা ও নাথান অরদাজের গোলে বড় জয় পেল এলএএফসি। ম্যাচের পুরোটা সময় মেসি খেললেও মায়ামির হয়ে পার্থক্য গড়ে দিতে ব্যর্থ হয়েছেন মেসি।
মেসির দল মায়ামি এদিন এদিন বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে পিছিয়ে ছিল। ৬৯ শতাংশ বল পজেশন নিয়ে মোট ১০টি শট নিতে পারে মায়ামি, যার মাত্র ২টি শট ছিল লক্ষ্যে। অন্যদিকে এলএএফসির ১৩ শটের ৫টি লক্ষ্যে ছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি