টি-২০ বিশ্বকাপ সুপার ৮: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, স্কোয়াড এবং ম্যাচের বিবরণ
নয়া দিল্লি , ২২ ফেব্রুয়ারি (হি.স.): রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। দুটি দলই তাদের সুপার এইট অভিযান রবিবার শুরু করতে চাইবে জয়ের মাধ্যম। উভয় দলই তাদের নিজ নিজ গ্রুপে প্রথম স্থান অর্জন করে সুপার
টি-২০ বিশ্বকাপ সুপার ৮: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, স্কোয়াড এবং ম্যাচের বিবরণ


নয়া দিল্লি , ২২ ফেব্রুয়ারি (হি.স.): রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। দুটি দলই তাদের সুপার এইট অভিযান রবিবার শুরু করতে চাইবে জয়ের মাধ্যম।

উভয় দলই তাদের নিজ নিজ গ্রুপে প্রথম স্থান অর্জন করে সুপার এইটে এসেছে অপরাজিত থেকে।

লাইভ স্ট্রিমিং তথ্য:

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে। টস হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্বকাপের ম্যাচটি বিভিন্ন টিভি স্পোর্টস চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার করা হবে।

স্কোয়াড:

ভারত: অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেট রক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, আরশদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, সঞ্জু স্যামসন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ

দক্ষিণ আফ্রিকা: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেট রক্ষক ), রায়ান রিকেলটন, ডিওয়াল্ড ব্রেভিস, ট্রিস্টান স্টাবস, জেসন স্মিথ, জর্জ লিন্ডে, করবিন বোশ, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে, কুয়েনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, কেশব মহারাজ, মার্কো জানসেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande