কলকাতা পোর্ট ট্রাস্টকে হারিয়ে চ্যাম্পিয়ন সিইএসসি, প্রিমিয়ার হকি লিগের যোগ্যতা অর্জন
কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : কলকাতা হকি লিগ ২০২৬-এর প্রথম ডিভিশন ‘এ’ গ্রুপের খেলায় চ্যাম্পিয়ন হলো সিইএসসি স্পোর্টস ক্লাব। রবিবার হাওড়ার ডুমুরজলা হকি অ্যাস্ট্রোটার্ফ গ্রাউন্ডে অনুষ্ঠিত এই হাই-ভোল্টেজ ম্যাচে তারা কলকাতা পোর্ট ট্রাস্ট স্পোর্টস ক্ল
প্রাক্তন অলিম্পিয়ান গুরুবক্স সিং করমর্দনে ব্যস্ত


কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : কলকাতা হকি লিগ ২০২৬-এর প্রথম ডিভিশন ‘এ’ গ্রুপের খেলায় চ্যাম্পিয়ন হলো সিইএসসি স্পোর্টস ক্লাব। রবিবার হাওড়ার ডুমুরজলা হকি অ্যাস্ট্রোটার্ফ গ্রাউন্ডে অনুষ্ঠিত এই হাই-ভোল্টেজ ম্যাচে তারা কলকাতা পোর্ট ট্রাস্ট স্পোর্টস ক্লাবকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে। সিইএসসি দলের হয়ে জয়সূচক গোল দুটি করেছেন সুভাষ বারোয়া ও মুকেশ টেটে।

অন্যদিকে, পোর্ট ট্রাস্টের হয়ে একমাত্র গোলটি করেন সুমিত বারোয়া।

​এই জয়ের ফলে সিইএসসি স্পোর্টস ক্লাব ২০২৭ সালের কলকাতা প্রিমিয়ার হকি লিগে খেলার যোগ্যতা অর্জন করল। রবিবারের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক তথা অলিম্পিকে সোনা ও ব্রোঞ্জ জয়ী কিংবদন্তি অলিম্পিয়ান গুরুবক্স সিং। হকি বেঙ্গলের সাধারণ সম্পাদক ইশতিয়াক আলি সিইএসসি দলের এই সাফল্যের খবর নিশ্চিত করেছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande