
প্যারিস, ২২ ফেব্রুয়ারি(হি.স.): ঘরের মাঠে শনিবার রাতে লিগ আঁয় ৩-০ গোলে জিতেছে লুইস এনরিকের দল পিএসজি। গোল তিনটি করেছেন ব্রাডলি বারকোলা, গন্সালো রামোস ও দিজিরে দুয়ে।
এক ম্যাচ পর লিগে জয় পেল পিএসজি। গত রাউন্ডে রেনের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল শিরোপাধারীরা।
চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে গত মঙ্গলবার মোনাকোর মাঠে ৩-২ গোলে জেতা ম্যাচে পেশিতে চোট পাওয়ায় এদিন মেসের বিপক্ষে খেলতে পারেননি উসমান দেম্বেলে।
২৩ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে পিএসজি। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে লঁস, যারা এদিন ৩-২ গোলে হেরেছে মোনাকোর বিপক্ষে।
১৩ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে মেস।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি