
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত হতে চলেছে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের আসর। এই প্রতিযোগিতায় অংশ নিতে বাংলা পুরুষ ফুটবল দল ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে।বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, পুরুষ বিভাগে বাংলার দল লড়াই করবে। এই প্রতিযোগিতার আসর বসছে প্রতিবেশী রাজ্যের রাজধানী শহর রাঁচিতে। বাংলার এই গ্রুপে রয়েছে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।সূচি অনুযায়ী, শুক্রবার প্রতিযোগিতার প্রথম ম্যাচে খেলতে নামছে বাংলা। দুপুর দুটোয় রাঁচির সিএজি স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে ওড়িশার মুখোমুখি হবে বাংলার ছেলেরা। এই আসরকে কেন্দ্র করে বাংলার ফুটবলারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত