এফকন ফাইনাল ২০২৬: মরক্কো বনাম সেনেগাল ম্যাচ চলাকালীন বিশৃঙ্খলার জন্য উনিশজন সমর্থকের জেল
রাবাত, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : মরক্কো এবং সেনেগালের মধ্যে আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালে বিশৃঙ্খলার অভিযোগে বৃহস্পতিবার মরক্কোর একটি আদালত ১৯ জন ফুটবল সমর্থককে এক বছরের কারাদণ্ড দিয়েছে। ফাইনালে সমর্থকরা মাঠে গন্ডগোল করার চেষ্টা করেছিল। পাঁচ ঘণ্টার
এফকন ফাইনাল২০২৬: মরক্কো বনাম সেনেগাল চলাকালীন গুন্ডামির জন্য উনিশজন সমর্থককে জেল দেওয়া হয়েছে


রাবাত, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : মরক্কো এবং সেনেগালের মধ্যে আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালে বিশৃঙ্খলার অভিযোগে বৃহস্পতিবার মরক্কোর একটি আদালত ১৯ জন ফুটবল সমর্থককে এক বছরের কারাদণ্ড দিয়েছে। ফাইনালে সমর্থকরা মাঠে গন্ডগোল করার চেষ্টা করেছিল।

পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলা শুনানির পর, প্রধান বিচারক রায় দেন যে ১৮ জন সেনেগালের এবং একজন ফরাসি নাগরিক - অর্ধ ডজনেরও বেশি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। যার মধ্যে রয়েছে ক্রীড়া বিষয়ক জিনিসের ক্ষতি করা এবং একটি ক্রীড়া ইভেন্টের সময় সহিংসতা করা।

আইনজীবী নাইমা এল গুয়েলাফ বলেন, এগারো জনকে এক বছরের কারাদণ্ড এবং ৫৫০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। চারজনকে ছয় মাসের কারাদণ্ড এবং ২১৮ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। বাকি চারজনকে তিন মাসের কারাদণ্ড এবং ১৩০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে ।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande