সি এ বি পরিচালিত জুনিয়র অনূর্ধ্ব -১৫, টুর্নামেন্ট আরম্ভ
কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল সংক্ষেপে সিএবি পরিচালিত জুনিয়র অনূর্ধ্ব - ১৫, টুর্নামেন্ট শুক্রবার থেকে শুরু হয়েছে। ২২ ইয়ার্ডস স্পোর্টস স্কুল গ্রাউন্ডে এদিন থেকে সিএবি জুনিয়র অনূর্ধ্ব - ১৫ ক্রিকেট টুর্নামেন্টের স
সি এ বি পরিচালিত জুনিয়র অনূর্ধ্ব -১৫, টুর্নামেন্ট আরম্ভ


কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল সংক্ষেপে সিএবি পরিচালিত জুনিয়র অনূর্ধ্ব - ১৫, টুর্নামেন্ট শুক্রবার থেকে শুরু হয়েছে। ২২ ইয়ার্ডস স্পোর্টস স্কুল গ্রাউন্ডে এদিন থেকে সিএবি জুনিয়র অনূর্ধ্ব - ১৫ ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হয়। প্রথম ম্যাচে ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন ৪ উইকেটে জিতেছে।

প্রথমে ব্যাটিংয়ে অরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন ৪৫ ওভারে ৯ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। এর জবাবে ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন ৩৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে নেয়। প্রীতম মণ্ডল ২১ রানে ৪টি উইকেট ও অভ্র রঞ্জন সরকার ৫৬ রান করে।

উল্লেখ্য আজকের দিনে ম্যাচ শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি যুগ্ম সম্পাদক মদন মোহন ঘোষ, সিএবি স্কুল কমিটির চেয়ারম্যান শুভ্রদীপ গঙ্গোপাধ্যায়, সিএবি অবজার্ভার্স কমিটিরট চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক, সিএবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান অমিতাভ আদ্য, সিএবি স্ট্যাটিস্টিক্যাল কমিটির চেয়ারম্যান গৌতম মুখার্জি সহ সিএবি কমিটির সদস্যবৃন্দ, সিএবি জুনিয়র নির্বাচকবৃন্দ এবং কর্মকর্তারা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande