খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে প্রথম বাংলার ছের
কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে শুক্রবার প্রথম ম্যাচেই জিতলো বাংলার ছেলেরা। আজকের খেলার রাঁচির সি এ জি স্পোর্টস কমপ্লেক্সে এদিন তারা ২-০ গোলে ওড়িশা কে হারিয়ে দিয়েছে। এদিকে, বাংলার পক্ষে জয়সূচক এক জোড়া অর্থাৎ দুইট
খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে প্রথম বাংলার ছের


কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে শুক্রবার প্রথম ম্যাচেই জিতলো বাংলার ছেলেরা। আজকের খেলার রাঁচির সি এ জি স্পোর্টস কমপ্লেক্সে এদিন তারা ২-০ গোলে ওড়িশা কে হারিয়ে দিয়েছে। এদিকে, বাংলার পক্ষে জয়সূচক এক জোড়া অর্থাৎ দুইটি গোল করেছে সুজল মুন্ডা। অন্যদিকে, আগামী মঙ্গলবার পরের খেলা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিরুদ্ধে নামছে বাংলার ছেলেরা। উল্লেখ্য, কলকাতার এন সি ই মাঠে শনিবার দুপুরে অর্থাৎ আগামীকাল বাংলার মেয়েরা দ্বিতীয় ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হচ্ছে ঝাড়খণ্ডের।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande