সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে সৌজন্য সাক্ষাৎ সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের
কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি. স.): সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে শুক্রবার এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার বেঙ্গল সাব এরিয়ার হেড কোয়ার্টার্সে জিওসি মেজর জেনার
সেনা কর্তাদের সঙ্গে বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্যায়


কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি. স.): সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে শুক্রবার এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার বেঙ্গল সাব এরিয়ার হেড কোয়ার্টার্সে জিওসি মেজর জেনারেল ডি. কে. সিং (এসএম, ভিএসএম)-এর সঙ্গে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

​নতুন দায়িত্বে আসার পর এই প্রথম সিএবি কর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করলেন মেজর জেনারেল সিং। বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন সিএবি সচিব বাবলু কোলে, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, সিইও চিন্ময় নায়েক এবং বেঙ্গল সাব এরিয়ার সেনা আধিকারিক কর্নেল তরুণ ত্যাগী। সূত্রের খবর, বৈঠকে সেনাবাহিনী ও সিএবি-র পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ইডেন গার্ডেন্সের লিজ সংক্রান্ত বিষয় এবং স্টেডিয়ামের বর্তমান সংস্কার কাজ নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন উভয় পক্ষ।

​সৌজন্য সাক্ষাতের স্মারক হিসেবে সিএবি-র তরফে মেজর জেনারেলের হাতে আইসিসি মেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের একটি বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। দুই পক্ষের তরফেই ভবিষ্যতে ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও বাড়িয়ে তোলার বিষয়ে সদর্থক ইঙ্গিত পাওয়া গিয়েছে। এই বৈঠকের ফলে আগামী দিনে সেনাবাহিনী ও সিএবি-র সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande