সিকান্দার রাজার একাধিক রেকর্ড
কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার জিম্বাবুয়ে হারিয়েছে সহ স্বাগতিক শ্রীলঙ্কাকে। আর সেই ম্যাচে বল ও ব্যাট হাতে দুর্দান্ত খেলে সিকান্দার রাজা গড়েছেন একাধিক রেকর্ড। এই ম্যাচে অধিনায়ক সিকান্দার রাজা অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন।
শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচে বল ও ব্যাট হাতে  সিকান্দার রাজার একাধিক রেকর্ড


কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার জিম্বাবুয়ে হারিয়েছে সহ স্বাগতিক শ্রীলঙ্কাকে। আর সেই ম্যাচে বল ও ব্যাট হাতে দুর্দান্ত খেলে সিকান্দার রাজা গড়েছেন একাধিক রেকর্ড।

এই ম্যাচে অধিনায়ক সিকান্দার রাজা অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে ২০তম ম্যাচ সেরার পুরস্কার পেলেন সিকান্দার রাজা। আইসিসির পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম এই নজির গড়লেন। পিছনে ফেলেছেন ভারতের বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবকে। ১৭বার এই খেতাব জিতেছিলেন সূর্য। টেস্ট খেলে না, এমন দেশের ক্রিকেটারদের মধ্যে একমাত্র মালয়েশিয়ার বিরানদীপ সিং আছেন সিকান্দারের উপরে। ২২ বার এই পুরস্কার পেয়েছেন তিনি।

এদিকে আইসিসি ইভেন্টে সবচেয়ে বয়স্ক অধিনায়ক হিসেবে ম্যাচসেরা হয়েছেন রাজা। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের এই কীর্তি ছিল রোহিত শর্মার।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande