বুন্ডেসলিগা: কেইনের জোড়া গোল, শীর্ষস্থান আরও মজবুত বায়ার্নের
মিউনিখ, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার লিগ ম্যাচটি আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট বিরুদ্ধে ৩-২ গোলে জিতেছে ভেসোঁ কম্পানির দল বায়ার্ন মিউনিখ। স্বাগতিকদের তিন গোলের দুটি কেইনের। লিগে এই নিয়ে টানা তিন ম্যাচে দুটি করে গোল করলেন তিনি। ষোড়শ
বুন্ডেসলিগা:  কেইনের জোড়া গোল, শীর্ষস্থান আরও মজবুত বায়ার্নের


মিউনিখ, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার লিগ ম্যাচটি আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট বিরুদ্ধে ৩-২ গোলে জিতেছে ভেসোঁ কম্পানির দল বায়ার্ন মিউনিখ।

স্বাগতিকদের তিন গোলের দুটি কেইনের। লিগে এই নিয়ে টানা তিন ম্যাচে দুটি করে গোল করলেন তিনি।

ষোড়শ মিনিটে আলেকসান্দার পাভলোভিচের গোলে এগিয়ে যায় বায়ার্ন। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ইংলিশ স্ট্রাইকার।

আর ৭৭ ও ৮৬ মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা।

গত রাউন্ডে ভার্ডার ব্রেমেনের বিপক্ষে জোড়া গোল করে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে পেশাদার কেরিয়ারে ৫০০ গোলের মাইফলক স্পর্শ করেছিলেন কেইন। চলতি মরসুমে বুন্ডেসলিগায় কেইনের মোট গোল হল ২৩ ম্যাচে ২৮টি। এদিন ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচ শুরুর আগে বিশেষ সম্মাননা জানানো হয় কেইনকে।

এই জয়ে আপাতত ৯ পয়েন্টে এগিয়ে গেছে বায়ার্ন। ২৩ ম্যাচে ১৯ জয় ও তিন ড্রয়ে শিরোপাধারীদের ৬০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ড।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande