
পাল্লেকেলে, ২২ ফেব্রুয়ারি(হি.স.): রবিবার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। তাদের সুপার ৮ অভিযান কী শনিবার পাকিস্থান ও নিউ জিল্যান্ডের ম্যাচের মত বাতিল হয়ে যাবে আবহাওয়ার কারণে।
শনিবার আর. প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান এবং নিউ জিল্যান্ডের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর, এটি গ্রুপের দ্বিতীয় ম্যাচ হবে।
উভয় দলের কাছেই উদ্বেগের বিষয় হল, রবিবারের পূর্বাভাসও আশাব্যঞ্জক নয়। আবহাওয়ার পূর্বাভাসে যেটুকু পাওয়া যাচ্ছে তাতে রবিবারের বেশিরভাগ সময় বৃষ্টিপাত থাকবে, যার ফলে ম্যাচ শুরু হওয়ার জন্য খুব কম সময় থাকবে।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ পর্যায়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুসারে, সেমিফাইনাল এবং ফাইনাল ছাড়া আর কোনও রিজার্ভ ডে নেই। ফলাফল ঘোষণার জন্য প্রতি দলকে কমপক্ষে পাঁচ ওভার পূর্ণ করতে হবে। যদি কাট-অফ সময়ের মধ্যে সেই সীমা পূরণ না হয়, তাহলে ম্যাচটি নো রেজাল্ট হিসাবে পরিত্যক্ত হবে, উভয় দল এক পয়েন্ট করে দেয়া হবে।
যদি ম্যাচটি পরিত্যক্ত হয়, তাহলে গ্রুপের চারটি দলেরই একটি ম্যাচের পর এক পয়েন্ট সমান হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি