রবিবার শীতকালীন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান, থাকছে জমকালো আয়োজন
ভেরোনা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : বরফ আর পাহাড়ের বুকে দীর্ঘ ১৭ দিনের লড়াই শেষে ফুরিয়ে এলো ইতালির মিলানো-কোর্টিনা শীতকালীন অলিম্পিক গেমস। এই উপলক্ষে রবিবার ইতালির ঐতিহাসিক শহর ভেরোনায় জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে নিভিয়ে ফেলা হবে অলিম্পিক মশাল।
আজ শীতকালীন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান, থাকছে জমকালো আয়োজন


ভেরোনা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : বরফ আর পাহাড়ের বুকে দীর্ঘ ১৭ দিনের লড়াই শেষে ফুরিয়ে এলো ইতালির মিলানো-কোর্টিনা শীতকালীন অলিম্পিক গেমস। এই উপলক্ষে

রবিবার ইতালির ঐতিহাসিক শহর ভেরোনায় জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে নিভিয়ে ফেলা হবে অলিম্পিক মশাল। আধুনিক ক্রীড়া আর প্রাচীন রোমান ঐতিহ্যের এক মেলবন্ধনের অপেক্ষায় এখন পুরো বিশ্ব।

সমাপনী অনুষ্ঠানের পরিচালক মারিয়া লরা ইয়াসকোন বলেছেন, ‘আমি চাই মানুষ যখন এই অনুষ্ঠানটি দেখবে, তারা যেন বলে, এটাই সেই আসল ইতালি যা আমরা কল্পনা করি। আমরা চাই বিশ্বকে আবারও আবেগে ভাসাতে এবং কয়েক শতাব্দীর মতো আবারও অনুপ্রেরণার উৎস হতে।’

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande