সঠিক পথে ভারত! লক্ষ্য বিকশিত ভারত: প্রাক্তন রাষ্ট্রপতি
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.): বিকশিত ভারতের লক্ষ্যে এগোচ্ছে ভারত। কলকাতায় এসে জানালেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি আরো বলেন ধাপে ধাপে সর্ব ক্ষেত্রে উন্নতি করছে ভারত। আজ মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১২৫তম প
রামনাথ কোবিন্দ


কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.): বিকশিত ভারতের লক্ষ্যে এগোচ্ছে ভারত। কলকাতায় এসে জানালেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি আরো বলেন ধাপে ধাপে সর্ব ক্ষেত্রে উন্নতি করছে ভারত। আজ মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান। এদিন ‘ইন্ডিয়া@২০৪৭: অমৃতকালের জন্য অর্থনৈতিক রূপরেখা’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি জানান এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। তিনি উল্লেখ করেন, একজন মহিলা প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে এমসিসিআই যে অগ্রগামী চিন্তাধারার পরিচয় দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরও বলেন, ভারতের অর্থনৈতিক অগ্রযাত্রায় এমসিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এক সময় অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বে ভারত ১১তম স্থানে থাকলেও বর্তমানে চতুর্থ স্থানে উন্নীত হয়েছে। সামরিক ক্ষেত্রেও দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। পাশাপাশি দেশের বাণিজ্য নীতি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) ক্ষেত্রকে বিশেষভাবে সহায়তা করছে বলেও তিনি মন্তব্য করেন।অন্যদিকে মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, মার্চেন্ট চেম্বার অফ কমার্সের দায়িত্বে একজন মহিলা নির্বাচিত হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নারীশক্তির বিকাশে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। বর্তমানে ভারত অর্থনৈতিক ক্ষেত্রে বহু দেশকে পিছনে ফেলে এগিয়ে চলেছে। একজন ভারতীয় হিসেবে দেশের এই সাফল্যে তিনি গর্ববোধ করেন।অনুষ্ঠানের মূল বিষয় ছিল দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিল্প-বাণিজ্যের প্রসার নিয়ে এই আলোচনাসভা বিশেষ গুরুত্ব পায়।অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিল্পমহলের প্রতিনিধিরা ভারতের অমৃতকালের লক্ষ্যপূরণে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও স্ত্রী সবিতা কোবিন্দ। এমসিসিআই সভাপতি প্রীতি এ সুরেকা প্রমুখ। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande