কলকাতায় ক্রিকেট বেটিং চক্রের হদিস, হাওড়ার বাসিন্দা গ্রেফতার
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) :- বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার কলকাতার ১৬, ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেসের দ্বিতীয় তলায় অবস্থিত একটি অফিসে হানা দিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম প্রতীক পিঞ্চা (৩২)। তিনি হাওড়ার শিবপুর
বেটিং চক্রের পান্ডা


কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) :- বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার কলকাতার ১৬, ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেসের দ্বিতীয় তলায় অবস্থিত একটি অফিসে হানা দিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম প্রতীক পিঞ্চা (৩২)। তিনি হাওড়ার শিবপুরের গঙ্গেস গার্ডেন আবাসনের বাসিন্দা। অভিযোগ, স্কাইফেয়ার ও স্কাইএক্সচেঞ্জ নামের বেটিং অ্যাপ ব্যবহার করে তিনি ক্রিকেট বেটিং চক্র চালাচ্ছিলেন।সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের কাছ থেকে বিভিন্ন বেটিং অ্যাপ সংবলিত মোবাইল ফোন, নগদ ৪০ হাজার টাকা এবং হোটেল সেন্টরের একটি কক্ষের চাবি উদ্ধার হয়েছে। ওই হোটেল কক্ষের ব্যবহার ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। প্রতীক পিঞ্চা মূলত রাজস্থানের বিকানেরের বাসিন্দা। চার বছর আগে তিনি হাওড়ায় আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে কাগজের ব্যবসায়ী বলে দাবি করেছেন।ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২)/৩১৮(৪) ধারায় এবং পশ্চিমবঙ্গ জুয়া ও পুরস্কার প্রতিযোগিতা আইনের ৩ ও ৪ ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতকে আদালতে পেশ করা হলে তাঁকে ২ মার্চ ২০২৬ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ গোটা বেটিং চক্রের বিস্তৃত যোগসূত্র খতিয়ে দেখছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande