কালিয়াচকে ৪৫৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার দুই
মালদা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মালদা জেলা পুলিশ কালিয়াচকের কালিকাপুর আমবাজার এলাকা থেকে ৪৫৩ গ্রাম উন্নত মানের ব্রাউন সুগার উদ্ধার করেছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে। ধৃতদের নাম মোবারক হোসেন ও মোহাম্মদ সামা
ব্রাউন সুগার উদ্ধার


মালদা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মালদা জেলা পুলিশ কালিয়াচকের কালিকাপুর আমবাজার এলাকা থেকে ৪৫৩ গ্রাম উন্নত মানের ব্রাউন সুগার উদ্ধার করেছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে। ধৃতদের নাম মোবারক হোসেন ও মোহাম্মদ সামাউল হক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একজনের বাড়ি রাজনগর এলাকায় এবং অন্যজনের বাড়ি শাহবাজপুরে।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকটি অত্যন্ত উন্নত মানের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এটি এমডিএমএ নামেও পরিচিত, যা ‘মলি’ নামেও বাজারে বিক্রি হয়। সাধারণ ব্রাউন সুগারের তুলনায় এই মাদকের দাম অনেক বেশি।তদন্তকারীরা জানতে পেরেছেন, অভিযুক্তরা রাঁচি থেকে মাদক সংগ্রহ করে বিহারের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। পাশাপাশি মালদা জেলাতেও এই চক্রের মাধ্যমে মাদক পাচার করা হত। এর আগে প্রথম দফায় প্রায় ১০০ গ্রাম মাদক উদ্ধার হয়েছিল। এবার দ্বিতীয় দফায় ৪৫৩ গ্রাম উদ্ধার হওয়ায় পুলিশ চক্রের বিস্তৃতি নিয়ে আরও তৎপর হয়েছে।ধৃতদের সোমবার মালদা আদালতে তোলা হয়। পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কোথায় কোথায় পাচার করা হত, তা জানার চেষ্টা করছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande