গাজোলে পুলিশ অফিসারের বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ, গাড়ি আটকে বিক্ষোভ গ্যাস ডেলিভারি কর্মীদের
গাজোল, ২৩ ফেব্রুয়ারি (হি. স.):- গ্যাস ডেলিভারি কর্মীদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে মালদার গাজোলের বিদ্রোহী মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত পুলিশ
তোলা আদায় পুলিশ


গাজোল, ২৩ ফেব্রুয়ারি (হি. স.):- গ্যাস ডেলিভারি কর্মীদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে মালদার গাজোলের বিদ্রোহী মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত পুলিশ অফিসারের গাড়ি আটকে তুমুল বিক্ষোভ দেখান গ্যাস ডেলিভারি কর্মীরা।বিক্ষোভকারীদের অভিযোগ, মনোজ কুমার ঝা নামে এক ডিইবি অফিসার গাজোলে পরীক্ষার ডিউটিতে এসেছেন। কিন্তু ডিউটিতে এসে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গ্যাস ডেলিভারি কর্মীদের নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছেন। অভিযোগ, কারও কাছ থেকে ৩,০০০ টাকা, কারও কাছ থেকে ১,৫০০ টাকা করে নেওয়া হয়েছে। নগদে টাকা না পেলে অনলাইন লেনদেনের মাধ্যমেও টাকা আদায় করা হয়েছে বলেও দাবি তাঁদের।এই ঘটনার প্রতিবাদেই সোমবার অভিযুক্ত অফিসার ও তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখান গ্যাস ডেলিভারি কর্মীরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মনোজ কুমার ঝা। তাঁর দাবি, অভিযোগ ভিত্তিহীন।এদিকে বিক্ষোভের খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande