কালনায় পথ দুর্ঘটনায় মৃত্যু এক সিভিক ভলান্টিয়ারের
বর্ধমান, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): পথ দুর্ঘটনায় মৃত্যু হল কালনার এক ব্যক্তির। জানা গেছে, তিনি সিভিক ভলান্টিয়ার ছিলেন। মৃত ব্যক্তির নাম সুরজিৎ সাহা। তাঁর বাড়ি কালনা শহরের যোগীপাড়ায়। বয়স বছর সাইত্রিশের কাছাকাছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরজিৎ রবিব
কালনায় পথ দুর্ঘটনায় মৃত্যু এক সিভিক ভলান্টিয়ারের


বর্ধমান, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): পথ দুর্ঘটনায় মৃত্যু হল কালনার এক ব্যক্তির। জানা গেছে, তিনি সিভিক ভলান্টিয়ার ছিলেন। মৃত ব্যক্তির নাম সুরজিৎ সাহা। তাঁর বাড়ি কালনা শহরের যোগীপাড়ায়। বয়স বছর সাইত্রিশের কাছাকাছি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরজিৎ রবিবার রাত ১১টা নাগাদ মোটরবাইকে বাড়ি ফেরার সময়ে কালীনগর পাড়া এলাকায় তাঁকে এক দল পথকুকুর তাড়া করে। বাইকের গতি বাড়িয়ে যেতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারেন। তাঁকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande