
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি. স. ) : মুকুল রায়ের এই বিজেপি সংস্রবকেই তাঁর মৃত্যুর জন্য দায়ী করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, বিজেপি মানসিক অত্যাচার মুকুল রায়কে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই সঙ্গে ফিরহাদ বলেন, তাঁর “হৃদয়ের একটি অংশ চলে গেল’',
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ‘মুকুলহারা’ বঙ্গ রাজনীতি। দীর্ঘ রোগভোগের পর রবিবার রাতে নিউটাউনের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার ‘চাণক্য’ মুকুল রায়। বয়স হয়েছিল ৭১ বছর। অসুস্থতার কারণে দীর্ঘ সময় রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলেও তাঁর অবদান ভোলার নয়, বিশেষত শাসকদল তৃণমূল কংগ্রেসের এই সাফল্যের নেপথ্যে।
তৃণমূলের জন্মলগ্ন থেকে কাজ করে চলা মুকুল রায় মাঝে বাঁক বদল করে চলে দিয়েছিলেন বিজেপিতে। পরে ফিরেও আসেন শাসকশিবিরে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত