মনিপুরী ছবির স্বীকৃতিপ্রাপ্তিতে সন্তোষ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি. স. ) : ''বুং''-এর পুরো অভিনেতা এবং কলাকুশলীদের আমার আন্তরিক অভিনন্দন! আপনারা পুরো জাতিকে গর্বিত করেছেন।” সোমবার এক্সবার্তায় এই বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “আমি খুবই আনন্দি
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি. স. ) : 'বুং'-এর পুরো অভিনেতা এবং কলাকুশলীদের আমার আন্তরিক অভিনন্দন! আপনারা পুরো জাতিকে গর্বিত করেছেন।” সোমবার এক্সবার্তায় এই বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লিখেছেন, “আমি খুবই আনন্দিত যে মণিপুরী ছবি 'বুং' ২০২৬ সালের বাফটা পুরষ্কারে ইতিহাস রচনা করেছে। সমস্ত প্রতিকূলতার পরেও, এই ছবিটি সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্রের খেতাব অর্জন করেছে, এই মর্যাদাপূর্ণ বিভাগে জয়ী প্রথম ভারতীয় প্রযোজনা হয়ে উঠেছে।”

প্রসঙ্গত, লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আয়োজিত ২০২৬ সালের বাফটা অ্যাওয়ার্ডস-এ ভারতীয় সিনেমা এই নতুন মাইলফলক স্পর্শ করল। নবাগত পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবী পরিচালিত ছবিটি এর আগে বিশ্বজুড়ে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে ভারতকে আলাদা জায়গা করে দিয়েছে মণিপুরি ভাষার ছবি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande