চার জোড়া হোলি স্পেশাল ট্রেন চলাচলের মেয়াদ বৃদ্ধি এনএফ রেলের
গুয়াহাটি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ফেব্রুয়ারি ও মার্চ মাসে চার জোড়া হোলি স্পেশাল ট্রেন পরিষেবার মেয়াদ বৃদ্ধি করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। আজ সোমবার এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্
এনএফ রেল_প্রতিনিধিত্বমূলক ছবি


গুয়াহাটি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ফেব্রুয়ারি ও মার্চ মাসে চার জোড়া হোলি স্পেশাল ট্রেন পরিষেবার মেয়াদ বৃদ্ধি করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ সোমবার এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, ট্রেন নম্বর ০৭০৪৬/০৭০৪৭ সেকেন্দ্রাবাদ-নাহরলগুন-সেকেন্দ্রাবাদ এবং ০৩১২৯/০৩১৩০ নম্বর কলকাতা টার্মিনাল-নিউ জলপাইগুড়ি-কলকাতা টার্মিনাল উভয় দিকে একটি করে অতিরিক্ত ট্রিপ চালানো হবে। ট্রেন নম্বর ০৯১৮৯/০৯১৯০ মুম্বাই সেন্ট্রাল-কাটিহার-মুম্বাই সেন্ট্রাল উভয় দিকে ছয়টি অতিরিক্ত ট্রিপ চালাচ্ছে এবং সাপ্তাহিক স্পেশাল ট্রেন নম্বর ০৪৬১৪/০৪৬১৩ অমৃতসর-কাটিহার-অমৃতসর উভয় দিকে তিনটি অতিরিক্ত ট্রিপ চালাচ্ছে। এই ট্রেনগুলির পরিষেবার বিদ্যমান সময়সূচি গঠন এবং স্টপেজের সাথে চলবে।

এছাড়া ট্রেন নম্বর ০৭০৪৬ সেকেন্দ্রাবাদ-নাহরলগুন সাপ্তাহিক স্পেশাল ২৭ ফেব্রুয়ারি এবং ফিরতি ট্রেন নম্বর ০৭০৪৭ নাহরলগুন-সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক স্পেশাল ২ মার্চ চলবে। একইভাবে, ট্রেন নম্বর ০৩১২৯ কলকাতা টার্মিনাল-নিউ জলপাইগুড়ি সাপ্তাহিক স্পেশাল ট্রেন ২৮ ফেব্রুয়ারি চলবে। ফিরতি পথে ট্রেন নম্বর ০৩১৩০ নিউ জলপাইগুড়ি-কলকাতা টার্মিনাল সাপ্তাহিক স্পেশাল ট্রেন ১ মার্চ চলবে।

অন্যদিকে, ট্রেন নম্বর ০৯১৮৯ মুম্বাই সেন্ট্রাল-কাটিহার ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রতি শনিবার চলাচলের জন্য পরিষেবা বৃদ্ধি করা হয়েছে। ফিরতি পথে ট্রেন নম্বর ০৯১৯০ কাটিহার-মুম্বাই সেন্ট্রাল সাপ্তাহিক স্পেশাল ট্রেন ২৪ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতি মঙ্গলবার চলাচলের জন্য পরিষেবা বৃদ্ধি করা হয়েছে। একইভাবে, ট্রেন নম্বর ০৪৬১৪ অমৃতসর-কাটিহার সাপ্তাহিক স্পেশাল ২৫ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত প্রতি বুধবার চলাচলের জন্য পরিষেবা বৃদ্ধি করা হয়েছে। ফিরতি পথে ট্রেন নম্বর ০৪৬১৩ কাটিহার-অমৃতসর সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি ২৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত প্রতি শুক্রবার চলাচলের জন্য পরিষেবা বৃদ্ধি করা হয়েছে।

এই ট্রেন পরিষেবাগুলিকে সম্প্রসারণ করার ফলে এই রুটগুলিতে চলাচলকারী অন্যান্য ট্রেনের অপেক্ষরত তালিকাভুক্ত যাত্রীদেরকে উপকৃত করবে। এর ফলে উত্তর-পূর্বাঞ্চল, পূর্ব এবং উত্তর-অঞ্চলের মধ্যে সংযোগ আরও উন্নত করবে, যাত্রীদের সুগম চলাচল নিশ্চিত করবে এবং আঞ্চলিক সংহতি ও উন্নয়নকে উৎসাহিত করবে।

এই ট্রেনগুলির স্টপেজ এবং সময় সম্পর্কে বিস্তারিত তথ্য আইআরসিটিসি ওয়েবসাইট এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উপলব্ধ রয়েছে। যাত্রীদের যাত্রা শুরু করার আগে বিস্তারিত তথ্য যাচাই করতে প্রেস বার্তায় অনুরোধ জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande