কাঁথিতে হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ রোগীর, চাঞ্চল্য
পূর্ব মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): দিনের ব্যস্ত সময় তীব্র শোরগোল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালে। সোমবার দুপুরে হাসপাতালের ছাদ থেকে ঝাঁপিয়ে পড়েন এক রোগী! যদিও শেষপর্যন্ত তাঁকে বাঁচানো গিয়েছে। কিন্তু এই ঘটনায় চাঞ্চল্য ছড়ানোর পাশাপ
কাঁথিতে হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ রোগীর, চাঞ্চল্য


পূর্ব মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): দিনের ব্যস্ত সময় তীব্র শোরগোল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালে। সোমবার দুপুরে হাসপাতালের ছাদ থেকে ঝাঁপিয়ে পড়েন এক রোগী! যদিও শেষপর্যন্ত তাঁকে বাঁচানো গিয়েছে। কিন্তু এই ঘটনায় চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি রোগী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে।

জানা গিয়েছে, দিনকয়েক আগে অসুস্থতা নিয়ে বছর পঞ্চাশের ওই ব্যক্তি কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি হন। সোমবার দুপুরে আচমকাই তিনি হাসপাতালের ছাদে উঠে ঝাঁপ দেন। আত্মহত্যার জন্যই এই পদক্ষেপ বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন হাসপাতালের কর্মীরা। ঝাঁপ দেওয়ার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফের হাসপাতালে ভর্তি করান। তাঁরাই অভিযোগ করেন, সেই সময়ও হাসপাতালের নিরাপত্তাকর্মী বা কর্তৃপক্ষের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande