
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি. স. ) : “পোর্টালের কাজ শুরু হয়ে গিয়েছে। মাঝখানে একটু প্রবলেম ছিল। ওটিপি সংক্রান্ত সমস্যারও সমাধান হয়েছে। অবিলম্বে শুরু হয়ে যাবে এসআইআর-এর চূড়ান্ত নিষ্পত্তির কাজ।”
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)
মনোজ কুমার আগরওয়াল সোমবার সংবাদমাধ্যমকে এ কথা বলেন। সেই সঙ্গে বলেন, “এটা আমাদের আভ্যন্তরিণ মিটিং ছিল।'’
এদিন তিনি জানান, লগইন পাসওয়ার্ড নিয়ে কিছু সমস্যা হচ্ছিল। বেশ কিছু জায়গায় ওটিপি নিয়ে সমস্যা হচ্ছিল। অনেক জায়গায় সেগুলি কাজও করেছে। আজ যে জুডিশিয়াল অফিসাররা ছিলেন, তাঁরা যে শুনানির প্রক্রিয়া বা স্ক্রুটিনির কাজ শুরু করেছেন, সেই বিষয়ে কিন্তু বেশ কিছু জায়গায় কাজ হয়েছে।
মূল সংখ্যাটা কত ? অর্থাৎ কত সংখ্যক মানুষকে, এই স্ক্রুটিনি প্রক্রিয়ার জন্য ডেকে পাঠানো হচ্ছে, সেই বিষয় নিয়ে তথ্য তিনি এখনও প্রকাশ্যে আনেননি। তিনি জানান, বেশ কিছু জায়গায় কাজ শুরু হয়ে গিয়েছে। এবং দ্বিতীয় পর্যায়ের বৈঠক, অর্থাৎ বাহিনী নিয়ে বৈঠক, সেই বৈঠকও এদিন রাতে হওয়ার কথা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত