দেশদ্রোহীদের জন্য নিরাপদ স্থানে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ : শঙ্কর ঘোষ
শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারি (হি. স.): তামিলনাড়ু থেকে ৬ ও পশ্চিমবঙ্গ থেকে দুই সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার হওয়ার ঘটনায় রাজ্য সরকারের সমালোচনা করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর মতে, দেশদ্রোহীদের জন্য নিরাপদ স্থানে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। সোমবার শঙ্কর ঘোষ
দেশদ্রোহীদের জন্য নিরাপদ স্থানে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ : শঙ্কর ঘোষ


শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারি (হি. স.): তামিলনাড়ু থেকে ৬ ও পশ্চিমবঙ্গ থেকে দুই সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার হওয়ার ঘটনায় রাজ্য সরকারের সমালোচনা করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর মতে, দেশদ্রোহীদের জন্য নিরাপদ স্থানে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ।

সোমবার শঙ্কর ঘোষ বলেন, এটা প্রমাণ করে যে, বাংলা দেশদ্রোহীদের জন্য একটি নিরাপদ স্থান। বারবার, আমরা (বিজেপি) এই বিষয়ে কথা বলেছি, এই তৃণমূল সরকার সব ধরণের দেশদ্রোহীদের আশ্রয় দিচ্ছে। আমরা আশাবাদী যে পরিবর্তনের পরে, আমরা এই ধরণের বিষয় দেখভাল করব এবং এই মাটিতে আরও দেশদ্রোহী ধরা পড়বে। পশ্চিমবঙ্গবাসীকে প্রধানমন্ত্রী মোদীর খোলা চিঠি প্রসঙ্গে শঙ্কর বলেছেন, বাংলাকে বাঁচাতে আমাদের পরিবর্তন আনতে হবে এবং আমাদের প্রধানমন্ত্রী বারবার এটি বলেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande