
নদিয়া, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): পেয়ারা বাগান ও সর্ষে খেতের পাশ থেকে পাঁচটি সকেট বোমা উদ্ধার হল নদিয়ার কালীগঞ্জে। সোমবার সকালে মোলান্দী দক্ষিণপাড়ার শিয়ালখেলা এলাকার একটি পেয়ারা বাগানে দু’টি সকেট বোমা দেখতে পান স্থানীয় মানুষজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। পরে পাশের একটি সর্ষে খেতের ধারে বাগান থেকে আরও তিনটি বোমা উদ্ধার হয়। ডাকা হয় বোমা নিষ্ক্রিয়কারী দলকে। বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। কে বা কারা সেগুলি ফেলে গিয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ