প্রয়াত ক্রীড়া সাংবাদিক তন্ময় বন্দ্যোপাধ্যায়, শোকের ছায়া সাংবাদিক মহলে
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক তন্ময় বন্দ্যোপাধ্যায় প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন এবং তাঁর লড়াই চলছিল। কালান্তর, প্রাত্যহিক খবর এবং যুগশঙ্খে
ক্রীড়া সাংবাদিক তন্ময় বন্দোপাধ্যায়ের প্রয়াণ


কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক তন্ময় বন্দ্যোপাধ্যায় প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন এবং তাঁর লড়াই চলছিল। কালান্তর, প্রাত্যহিক খবর এবং যুগশঙ্খের মতো সংবাদপত্রে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন তন্ময়। পেশাগত দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত জীবনে তিনি মিতভাষী ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন, যা তাঁকে সহকর্মীদের অত্যন্ত কাছের ও আপনজন করে তুলেছিল।​তন্ময় বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার জন্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে এবং ব্যক্তিগত স্তরে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে চিকিৎসার জটিলতা চললেও শেষ পর্যন্ত লড়াই থামল সোমবার বিকেলের দিকে। তাঁর অকাল প্রয়াণে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব (সিএসজেসি) তথা সমস্ত ক্রীড়া সাংবাদিকের পক্ষ থেকে তন্ময়ের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই কঠিন সময়ে তাঁরা তন্ময়ের পরিবারের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করবেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande