যুবসাথীর ফর্ম তোলাকে কেন্দ্র করে উত্তেজনা আরামবাগে
হুগলি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): যুবসাথী প্রকল্পের ফর্ম তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আরামবাগে। সোমবার আরামবাগ বিডিও-র দফতর লাগোয়া চত্বরে যুবসাথী ও ভূমিহীনদের জন্য ফর্ম তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মানুষের ভিড়ে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্
যুবসাথীর ফর্ম তোলাকে কেন্দ্র করে উত্তেজনা আরামবাগে


হুগলি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): যুবসাথী প্রকল্পের ফর্ম তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আরামবাগে। সোমবার আরামবাগ বিডিও-র দফতর লাগোয়া চত্বরে যুবসাথী ও ভূমিহীনদের জন্য ফর্ম তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মানুষের ভিড়ে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঠেলাঠেলি, ধস্তাধস্তি, এমনকী ফর্ম নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায় বলে অভিযোগ। এত লোকের ভিড়ে তুমুল ঝামেলা হয়। অভিযোগ, ফর্ম নিয়ে কাড়াকাড়ি, ধস্তাধস্তিতে অনেকেই অসুস্থ বোধ করেন। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাতেও গন্ডগোল, হুড়োহুড়ি থামানো যায়নি। ধস্তাধস্তি চলতেই থাকে।

আরামবাগের বিডিও বলেন, সরকারি প্রকল্পের সুবিধা সঠিক ভাবে পেতে মানুষের মধ্যে একটা উদ্দীপনা রয়েছে। এত মানুষ একসঙ্গে চলে আসবেন, সেটা বোঝা যায়নি। শান্তিপূর্ণ ভাবে ফর্ম বিতরণ করা হচ্ছে। পুলিশ ভালো কাজ করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande