সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন-এর অভিযোগ, দেগঙ্গায় গ্রেফতার দুই
উত্তর ২৪ পরগনা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা থানার গোবিন্দপুর এলাকায়। মৃতের নাম নিমাই প্রামাণিক (৫১)। খুনের অভিযোগে নিমাইয়ের দাদা শৈলেন প্
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন-এর অভিযোগ, দেগঙ্গায় গ্রেফতার দুই


উত্তর ২৪ পরগনা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা থানার গোবিন্দপুর এলাকায়। মৃতের নাম নিমাই প্রামাণিক (৫১)। খুনের অভিযোগে নিমাইয়ের দাদা শৈলেন প্রামাণিক ও ভাইপো গোবিন্দ প্রামাণিককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, নিমাইকে বেধড়ক মারধর করে এবং মাথায় কাঠ দিয়ে জোরালো আঘাত করে শৈলেন ও গোবিন্দ। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন নিমাই। তাঁকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande