জলপরিষেবা বন্ধে রাজ্য সড়ক অবরোধ, বিক্ষোভ মিয়াপুর রাজবংশী পাড়ায়
রঘুনাথগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : টানা তিন দিন ধরে পানীয় জলের পরিষেবা বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়লেন রঘুনাথগঞ্জের মিয়াপুর রাজবংশী পাড়ার বাসিন্দারা। সোমবার সকালে মিয়াপুর রেল ব্রিজ সংলগ্ন রঘুনাথগঞ্জ–ওমরপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ত
জল বন্ধ


রঘুনাথগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : টানা তিন দিন ধরে পানীয় জলের পরিষেবা বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়লেন রঘুনাথগঞ্জের মিয়াপুর রাজবংশী পাড়ার বাসিন্দারা। সোমবার সকালে মিয়াপুর রেল ব্রিজ সংলগ্ন রঘুনাথগঞ্জ–ওমরপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসের পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।স্থানীয়দের অভিযোগ, গত তিন দিন ধরে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে জলপরিষেবা। একাধিকবার সংশ্লিষ্ট দফতরে জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। পাশাপাশি এলাকায় উপযুক্ত নিকাশি ব্যবস্থার অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা। এক বাসিন্দার কথায়, “ভোটের সময় জনপ্রতিনিধিদের দেখা যায়, তারপর আর কেউ খোঁজ নেন না।”জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী জানান, বিষয়টি তাঁর জানা ছিল না এবং আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ জানাননি। তিনি বলেন, পানীয় জলের পরিষেবা জনস্বাস্থ্য কারিগরি দফতর (পিএইচই)-এর অধীন। তবে সমস্যা দ্রুত খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি।এলাকাবাসীর হুঁশিয়ারি, দ্রুত জলপরিষেবা স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande