দিল্লিতে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা
নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লিতে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে দিনের ব্যস্ত সময়ে দিল্লির উত্তম নগর পূর্ব স্টেশনে বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি প্ল্যাটফর্ম থেকে ট্রেনের সামনে ঝাঁপ দেন বলে জানিয়েছে পুলিশ। চালক ব্রেক কষ
দিল্লিতে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা


নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লিতে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে দিনের ব্যস্ত সময়ে দিল্লির উত্তম নগর পূর্ব স্টেশনে বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি প্ল্যাটফর্ম থেকে ট্রেনের সামনে ঝাঁপ দেন বলে জানিয়েছে পুলিশ। চালক ব্রেক কষলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনার পরে কিছু ক্ষণের জন্য ওই লাইনে মেট্রো চলাচল বিঘ্নিত হয়েছিল।

জানা গেছে, এদিন সকাল ১০টা ১২ মিনিটে স্টেশন কন্ট্রোলারের কাছ থেকে পুলিশে খবর যায় যে, উত্তম নগর পূর্ব মেট্রো স্টেশনে একজন ব্যক্তি লাইনে ঝাঁপ দিয়েছেন। ডিসিপি (মেট্রো) কুশল পাল সিং বলেন, মঙ্গলবার ঘটনাটি ঘটে সকাল ৯টা ৫০ মিনিটে। ওই ব্যক্তি প্ল্যাটফর্ম থেকে লাইনে ঝাঁপ দেন এবং ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande