গোপীবল্লভপুরে বিশেষ আইনি সহায়তা শিবির, সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ
ঝাড়গ্রাম, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি করতে এবং বিচারব্যবস্থাকে প্রান্তিক স্তরে পৌঁছে দিতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে মঙ্গলবার একটি বিশেষ আইনি সহায়তা শিবির আয়োজ
ঝাড়গ্রামে আইনি সহায়তা শিবির


ঝাড়গ্রাম, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি করতে এবং বিচারব্যবস্থাকে প্রান্তিক স্তরে পৌঁছে দিতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে মঙ্গলবার একটি বিশেষ আইনি সহায়তা শিবির আয়োজিত হলো। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় এবং পঞ্চায়েত প্রধান শঙ্কর প্রসাদ দে-র অভিনব উদ্যোগে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য, আইসিডিএস কর্মী, স্বাস্থ্যকর্মী, ভিআরপি, প্রাণীমিত্রা ও বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। শিবিরের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষকে তাঁদের মৌলিক আইনি অধিকার এবং সরকারি আইনি পরিষেবা সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা।

​এদিনের কর্মসূচিতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী ‘জাগৃতি’ ও ‘আশা’ প্রকল্পের পাশাপাশি পকসো আইনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি স্পষ্টভাবে জানান যে, প্রান্তিক মানুষের কাছে আইনি সহায়তা পৌঁছে দেওয়াই এই বিশেষ উদ্যোগের মূল উদ্দেশ্য। শিবিরের অন্য এক বক্তা অফিস মাস্টার সুব্রত বারিক সাধারণ মানুষ কীভাবে বিনামূল্যে আইনি পরিষেবা পেতে পারেন এবং তার আবেদন প্রক্রিয়া কী—তা সহজভাবে ব্যাখ্যা করেন। বর্তমান সময়ে বেড়ে চলা সাইবার অপরাধ রুখতে এবং মানুষকে সতর্ক করতে জরুরি বার্তা দেন বেলিয়াবেড়া থানার ওসি সন্দীপ মল্লিক। ব্লকের ‘অধিকার মিত্র’ রীতা দাস দত্ত জানান, দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করতে তাঁরা সবসময় সচেষ্ট। পঞ্চায়েত প্রধানের দাবি, এই ধরনের শিবিরের ফলে সাধারণ মানুষ অহেতুক আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন এবং নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন হবেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande