
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, মঙ্গলবার সকালে এই দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট হয়। পুলিশ সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা মারে সেনা বাহিনীর ট্রাক। সেনাবাহিনীর নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। বৃষ্টি ভেজা রাস্তায় মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে।
মঙ্গলবার ভোরে বৃষ্টি হয় কলকাতায়, রাস্তা ছিল ভেজা। এদিন সকালেই মা ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সেনাবাহিনীর একটি ট্রাক। ডিভাইডার টপকে উড়ালপুলের উল্টো দিকের লেনে চলে যায় ট্রাকটি। দুর্ঘটনায় দু'জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ