
শিমলা, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশের শিমলা জেলায় মাদক বিরোধী অভিযানে সাফল্য পুলিশের। মঙ্গলবার ভোরে বালুগঞ্জ থানার অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ প্রায় ৭.৭৮০ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার করেছে। ঘটনায় চার ব্যক্তি গ্রেফতার হয়েছে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের নাম শুভম ঠাকুর, আয়ুষ ঠাকুর, বিপুল ঠাকুর এবং যশ পাল ঠাকুর। মঙ্গলবার ভোরে বালুগঞ্জ থানা এলাকার কাইথুর কোমলি ব্যাংকের কাছে পুলিশ টহল দেবার সময় সন্দেহভাজনদের আটক করে। তল্লাশির সময় তাদের কাছ থেকে প্রায় ৭.৭৮০ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার হয়। পরে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের গ্রেফতার করে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মাদক পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের চালান কোথা থেকে এসেছে এবং কোথায় সরবরাহ করার উদ্দেশ্যে ছিল তা জানার জন্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খোঁজেও তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন