শিমলায় মাদক–সহ গ্রেফতার এক
শিমলা, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশের শিমলা জেলায় মাদক বিরোধী অভিযানে সাফল্য পুলিশের। সোমবার গভীর রাতে বালুগঞ্জ থানার অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ প্রায় ৬.৭০ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার করেছে। ঘটনায় এক যুবক গ্রেফতার হয়েছে। মঙ্গলবা
শিমলায় মাদক–সহ গ্রেফতার এক


শিমলা, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশের শিমলা জেলায় মাদক বিরোধী অভিযানে সাফল্য পুলিশের। সোমবার গভীর রাতে বালুগঞ্জ থানার অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ প্রায় ৬.৭০ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার করেছে। ঘটনায় এক যুবক গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম অবিনাশ চৌহান। সোমবার গভীর রাতে বালুগঞ্জ থানা এলাকার এইচআরটিসি পেট্রোল পাম্পের কাছে পুলিশ টহল দেবার সময় এক সন্দেহভাজনকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় তার কাছ থেকে প্রায় ৬.৭০ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার হয়। পরে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মাদকের চালান কোথা থেকে এসেছে এবং কোথায় সরবরাহ করার উদ্দেশ্যে ছিল, তা জানার জন্য অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande