মধ্যপ্রদেশে আবহাওয়ার পরিবর্তন, পাঁচটি জেলায় বৃষ্টির সতর্কতা জারি
ভোপাল, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশে সোমবার ১০টিরও বেশি জেলায় আবহাওয়া ছিল পরিবর্তনশীল। মঙ্গলবার বালাঘাট ও দিন্দোরি সহ পাঁচটি জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্যপ্রদেশের দক্ষিণাঞ্চলে একটি
মধ্যপ্রদেশের আবহাওয়ার পরিবর্তন,পাঁচটি জেলায় বৃষ্টির সতর্কতা জারি


ভোপাল, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশে সোমবার ১০টিরও বেশি জেলায় আবহাওয়া ছিল পরিবর্তনশীল। মঙ্গলবার বালাঘাট ও দিন্দোরি সহ পাঁচটি জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্যপ্রদেশের দক্ষিণাঞ্চলে একটি নিম্নচাপ অঞ্চল সক্রিয় রয়েছে। এর ফলে অনুপপুর, দিন্দোরি, মন্ডলা, সিওনি এবং বালাঘাটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার বিকেল পর্যন্ত অনেক জেলায় রোদ দেখা গিয়েছিল। কিন্তু সন্ধ্যা নাগাদ আবহাওয়ার পরিবর্তন ঘটে। জব্বলপুর , রেওয়া এবং সিধিতে বৃষ্টিপাত হয়। মাউগঞ্জ, সিধি, সিংরাউলি, গোয়ালিয়র, মোরেনা, রেওয়া, বারওয়ানি, ধর, দাতিয়া, খারগোন, সাগর এবং দামোহে রাতভর বজ্রপাত হয়েছে। মধ্যপ্রদেশে ইতিমধ্যেই ফেব্রুয়ারির শুরুতে দু‍বার ঝড়–বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে, ফলে ফসলের ক্ষতি হয়েছে। ফের বৃষ্টিপাত ১৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত ছিল। আবারও চলতি সপ্তাহে সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে, পূর্বাবাস অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত চলতে পারে।

মধ্যপ্রদেশে টানা বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা কমেছে। অন্যদিকে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। সোমবার রাতে পাচমাড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস, মান্দসৌরে ১১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাজগড়ে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। রাজ্যের পাঁচটি প্রধান শহর ইন্দোর, ভোপাল, জব্বলপুর, গোয়ালিয়র এবং উজ্জয়িনী–র সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande