দক্ষিণ তামিলনাড়ুর বেশ কিছু অংশে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা
চেন্নাই, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : মঙ্গলবার চেন্নাই আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত পশ্চিমঘাট সংলগ্ন জেলা এবং দক্ষিণ তামিলনাড়ুর কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের অ
দক্ষিণ তামিলনাড়ুর বেশ কিছু অংশে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা


চেন্নাই, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : মঙ্গলবার চেন্নাই আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত পশ্চিমঘাট সংলগ্ন জেলা এবং দক্ষিণ তামিলনাড়ুর কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের অন্যান্য অংশ মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। এদিন আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে যা আগামী দিনে আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ কেরল উপকূল সংলগ্ন দক্ষিণ-পূর্ব আরব সাগরে নিন্মস্তরের একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়া জনিত ব্যবস্থার প্রভাবে তামিলনাড়ুর কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে।

মঙ্গলবার পশ্চিমঘাট সংলগ্ন জেলা ও আশপাশের এলাকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্তও পশ্চিমঘাট এবং দক্ষিণ তামিলনাড়ুর বেশ কিছু অংশে একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে সামান্য বৃদ্ধি হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। সালেম, ধর্মপুরী, কৃষ্ণগিরি, তিরুপাত্তুর, ভেলোর, রানীপেট, তিরুভাল্লুর, চেন্নাই এবং কাঞ্চিপুরম জেলায় ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। চেন্নাই ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ভোরের দিকে কিছু স্থানে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। চেন্নাইয়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande