জামশেদপুরে দুটি বাইকের সংঘর্ষে মৃত ১, আহত আরও ১
জামশেদপুর, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের জামশেদপুর জেলায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে। সোমবার রাতে বিস্তুপুরের মোদী পার্ক এবং কনভেন্ট স্কুলের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছেন, আরেকজন গুরুতর ভ
জামশেদপুরে দুই বাইকের সংঘর্ষে মৃত ১,আহত ১


জামশেদপুর, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের জামশেদপুর জেলায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে। সোমবার রাতে বিস্তুপুরের মোদী পার্ক এবং কনভেন্ট স্কুলের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছেন, আরেকজন গুরুতর ভাবে আহত হয়েছেন।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যাক্তির নাম গজেন্দ্র যাদব (৪৫)। তিনি বার্মামিনেসের বাসিন্দা। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন। সোমবার রাতে বিস্তুপুরের মোদী পার্ক এবং কনভেন্ট স্কুলের মাঝামাঝি এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় উভয়ই গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ আহতদের হাসপাতলে পাঠায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande