ফরাক্কায় তিনটি ট্রাকের মধ্যে পরপর ধাক্কায় আহত একটি ট্রাকের চালক ও খালাসি
মুর্শিদাবাদ, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): তিনটি ট্রাকের মধ্যে পরপর ধাক্কায় একটি ট্রাকের চালক ও খালাসি গুরুতর আহত হলেন। মঙ্গলবার সকালে ফরাক্কার খয়রাকান্দি মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। বহরমপুর থেকে মালদার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি
ফরাক্কায় তিনটি ট্রাকের মধ্যে পরপর ধাক্কায় আহত একটি ট্রাকের চালক ও খালাসি


মুর্শিদাবাদ, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): তিনটি ট্রাকের মধ্যে পরপর ধাক্কায় একটি ট্রাকের চালক ও খালাসি গুরুতর আহত হলেন। মঙ্গলবার সকালে ফরাক্কার খয়রাকান্দি মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। বহরমপুর থেকে মালদার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সামনের ট্রাককে ধাক্কা মারে। দ্বিতীয় ট্রাকটি ধাক্কা মারে সামনে থাকা তৃতীয় ট্রাককে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের তীব্রতা অত্যন্ত বেশি ছিল। ফলে দুমড়ে মুচড়ে গিয়েছে ট্রাকের সামনের ও পিছনের অংশগুলো। ঘটনার জেরে সকাল থেকেই ফরাক্কার খয়রাকান্দি মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ ট্রাকগুলোকে সরিয়ে যানজট নিয়ন্ত্রণ করায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। অন্ধকারের কারণে দৃশ্যমানতা কম থাকায়, নাকি অন্য কোনও যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande