নওয়াদার সংবেদনশীল এলাকায় পুলিশের অভিযান, বাজেয়াপ্ত বিপুল নেশাদ্রব্য
নওয়াদা, ১ মার্চ (হি.স.): বিহারে হোলি উৎসবের আগে উগ্রবাদ–প্রভাবিত এলাকায় অবৈধ মদ কারবারের বিরুদ্ধে বড় সাফল্য পেল পুলিশ। নওয়াদা জেলার কাউয়াকোল থানা এলাকার অন্তর্গত অত্যন্ত সংবেদনশীল দানিয়ার জঙ্গলে অভিযান চালিয়ে পুলিশ ৭৫০ লিটার দেশি মদ বাজেয়াপ্ত ক
উগ্রবাদ–প্রভাবিত দানিয়ান জঙ্গলে পুলিশের বড় অভিযান, ৭৫০ লিটার দেশি মদ উদ্ধার


নওয়াদা, ১ মার্চ (হি.স.): বিহারে হোলি উৎসবের আগে উগ্রবাদ–প্রভাবিত এলাকায় অবৈধ মদ কারবারের বিরুদ্ধে বড় সাফল্য পেল পুলিশ। নওয়াদা জেলার কাউয়াকোল থানা এলাকার অন্তর্গত অত্যন্ত সংবেদনশীল দানিয়ার জঙ্গলে অভিযান চালিয়ে পুলিশ ৭৫০ লিটার দেশি মদ বাজেয়াপ্ত করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার দানিয়ার জঙ্গলের গভীরে কাউয়াকোল পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে প্রায় ৭৫০ লিটার দেশি মদ বাজেয়াপ্ত করা হয়। একই সঙ্গে একটি মোটরবাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে পুলিশি অভিযানের বিষয়ে আগেভাগেই টের পেয়ে মদ কারবারি মোটরবাইক ফেলে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়।

কাউয়াকোল থানার ভারপ্রাপ্ত আধিকারিক তথা পুলিশ আধিকারিক অনিল কুমার সিং জানান, জেলায় অবৈধ মদ উৎপাদন ও পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, পলাতক মদ কারবারির পরিচয় শনাক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া মদ ও মোটরবাইক বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande