
কলকাতা, ১ মার্চ (হি. স.) : সোমবার বসন্ত উৎসবের আয়োজন হতে চলেছে কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে। এই অনুষ্ঠানের মূল আয়োজক - অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অব বেঙ্গল (এটিএসপিবি)। এই প্রসঙ্গে সংস্থার যুগ্ম সচিব স্বরূপ ভট্টাচার্য এক প্রেস বিবৃতিতে রবিবার জানান, বাঙালি সংস্কৃতি ও লোকঐতিহ্যের এক প্রাণবন্ত উপস্থাপনা থাকবে অনুষ্ঠানে।আয়োজকদের দাবি, বিদেশি পর্যটকদের সামনে ভারতীয় লোকসঙ্গীত ও বসন্তের আবহ তুলে ধরাই মূল লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত