এসআইআর প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ অভিষেকের
কলকাতা, ১ মার্চ (হি স)। “আপনারা যাঁদের ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ রেখেছেন, তাঁরাই কেন্দ্রের সরকারকে ৬ মাসের মধ্যে ‘আন্ডার অ্যাডজুডিকেট করবে।” রবিবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “৫০০ জুডিসিয়াল অফিসার কাজ
এসআইআর প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ অভিষেকের


কলকাতা, ১ মার্চ (হি স)। “আপনারা যাঁদের ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ রেখেছেন, তাঁরাই কেন্দ্রের সরকারকে ৬ মাসের মধ্যে ‘আন্ডার অ্যাডজুডিকেট করবে।” রবিবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “৫০০ জুডিসিয়াল অফিসার কাজ করছেন। ৬০ লক্ষ ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ মামলা থাকলে এগুলি নিষ্পত্তি করতে তিন মাস লাগবে। তা হলে নির্বাচন হবে কী করে? “প্রধানমন্ত্রিত্ব পদও ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ থাকা উচিত”— এই মন্তব্য করে অভিষেক বলেন, “এদের যা পরিণতি ২১-এর নির্বাচনে হয়েছিল, তার থেকে খারাপ পরিণতি ২৬-এর নির্বাচনে হবে।”

অভিষেকের কটাক্ষ, যাঁদের ‘আন্ডার অ্যাডজুডিকেশন’-এ রেখেছেন, তাঁদের ভোট তো বিজেপিও পেয়েছে। মানুষ অবৈধ, আপনি বৈধ। প্রধানমন্ত্রিত্ব পদও ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ থাকা উচিত।

অভিষেকের তোপ, “ভোটার তালিকায় প্রথমে বাদ গিয়েছে ৫৮ লক্ষ + ৬ লক্ষ বাদ (শুনানির পরে)। ৬০ লক্ষ ৬০ হাজার ‘আন্ডার অ্যাডজুডিকেশন’। তা হলে পুরো সংখ্যা হলো ১ কোটি ৬৪ লক্ষ। টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতারা আগেই টার্গেট তৈরি করে দিয়েছিলেন।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande