প্রকাশ্য দিবালোকে বাড়ি থেকে চুরির অভিযোগ বর্ধমানে
বর্ধমান, ১ মার্চ (হি.স.): প্রকাশ্য দিবালোকে বাড়ি থেকে নগদ দেড় লক্ষ টাকা চুরির অভিযোগ উঠল বর্ধমান শহরের আনন্দপল্লিতে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। বাড়ির মালিক জানান, রবিবার সকালে তিনি নিজের কাজে বাইরে বেরিয়েছিলেন। সেই সময়ে তাঁর স্ত্রী বাড়ির পিছ
প্রকাশ্য দিবালোকে বাড়ি থেকে চুরির অভিযোগ বর্ধমানে


বর্ধমান, ১ মার্চ (হি.স.): প্রকাশ্য দিবালোকে বাড়ি থেকে নগদ দেড় লক্ষ টাকা চুরির অভিযোগ উঠল বর্ধমান শহরের আনন্দপল্লিতে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। বাড়ির মালিক জানান, রবিবার সকালে তিনি নিজের কাজে বাইরে বেরিয়েছিলেন। সেই সময়ে তাঁর স্ত্রী বাড়ির পিছনে ফুল তুলছিলেন এবং তাঁদের মেয়ে দোতলায় ছিলেন। অভিযোগ, সিসি ক্যামেরায় পাওয়া ফুটেজে দেখা গিয়েছে সেই সময়ে পাশের গলি দিয়ে শিশু কোলে নিয়ে এক জন বাড়িতে প্রবেশ করেন। আলমারির মাথায় রাখা চাবি নিয়ে আলমারির তালা খুলে নগদ টাকা নিয়ে চম্পট দেন। দিন কয়েক আগে অফিসার্স কলোনিতে একটি বড় চুরির ঘটনা ঘটে। তার কয়েক দিনের মধ্যে আবারও চুরির ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন শহরবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande