
কোচবিহার, ১ মার্চ (হি স)। দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পাঁচ। রবিবার বিকেলে ঘটনা ঘটে ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠীয়া গ্রামে। এ দিন এলাকার স্টোন চিপ তৈরির কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন। তাঁরা ঢালাই মেশিনের উপর থেকে লোহার রড সরাতে ভুলে যায়। যার জেরেই ঘটে দুর্ঘটনা। প্রশাসন সূত্রে খবর, মৃতদের নাম মুকুল বর্মা, রাজু সেন, মিঠুন পাল, সুমন এবং সঞ্জয় বর্মণ। তাঁরা সকলেই কোচবিহার জেলার বাসিন্দা। দিনহাটা থানার আইসি-সহ পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পাঁচটি দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত