প্রতীক পাওয়ার আগেই বদলাতে হল হুমায়ুনের দলের নাম
কলকাতা, ১ মার্চ (হি স)। দলের নাম বদলাতে বাধ্য হলেন হুমায়ুন কবীর। জনতা উন্নয়ন পার্টি (জেইউপি) বদলে নতুন নাম হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি। রবিবার হুমায়ন কবীর জানান, রুহুল আমিন সাহেব বহু আগে তাঁর রাজনৈতিক দলের নাম জেইউপি নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন
প্রতীক পাওয়ার আগেই বদলাতে হল হুমায়ুনের দলের নাম


কলকাতা, ১ মার্চ (হি স)। দলের নাম বদলাতে বাধ্য হলেন হুমায়ুন কবীর। জনতা উন্নয়ন পার্টি (জেইউপি) বদলে নতুন নাম হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি।

রবিবার হুমায়ন কবীর জানান, রুহুল আমিন সাহেব বহু আগে তাঁর রাজনৈতিক দলের নাম জেইউপি নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন। নির্বাচন কমিশন থেকে তাঁর পার্টি স্বীকৃতিও পেয়েছে। কয়েকদিন আগে দিল্লি থেকে নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়ে আমাদের সেকথা জানিয়েছিল। আমরা দিল্লি গিয়েছিলাম। সেখানে আমারা নাম বদলের সিদ্ধান্ত নিই।

প্রসঙ্গত, তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি (জেইউপি) জাতীয় নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী প্রতীক চিহ্ন পাওয়ার আগেই তাঁর এবং জেইউপি-র নামে দেওয়াল লিখন শুরু হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande