মান্ডোলি সংশোধনাগারের বিচারাধীন বন্দির রহস্যমৃত্যু, তদন্ত শুরু
নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.): উত্তর-পূর্ব দিল্লির হর্ষ বিহারের মান্ডোলি সংশোধনাগার থেকে চিকিৎসার জন্য গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া এক বিচারাধীন বন্দিকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত বন্দির নাম আজাদ (৩৫)। তিনি একটি মামলায় বিচারাধীন ব
মান্ডোলি সংশোধনাগারের বিচারাধীন বন্দির রহস্যমৃত্যু, তদন্ত শুরু


নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.): উত্তর-পূর্ব দিল্লির হর্ষ বিহারের মান্ডোলি সংশোধনাগার থেকে চিকিৎসার জন্য গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া এক বিচারাধীন বন্দিকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত বন্দির নাম আজাদ (৩৫)। তিনি একটি মামলায় বিচারাধীন বন্দি হিসেবে সংশোধনাগারে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিল্লি-র হর্ষ বিহার থানায় গুরু তেগ বাহাদুর হাসপাতাল থেকে খবর আসে যে, মান্ডোলি সংশোধনাগার থেকে অচৈতন্য অবস্থায় আনা ওই বন্দির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সংশোধনাগারে থাকার সময় হঠাৎ ওই বন্দির শারীরিক অবস্থার অবনতি হলে সংশোধনাগার কর্তৃপক্ষ তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় ম্যাজিস্ট্রেট তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande