
কলকাতা, ১ মার্চ (হি. স.) : অন্যতম সতীপীঠ তারাপীঠ থেকে সোমবার বীরভূমে পরিবর্তন যাত্রার সূচনা হবে। বিজেপির কর্মকর্তারা জানান, তারাপীঠ থেকেই পরিবর্তন যাত্রা চালু হবে। এর আগে এক বিশাল সমাবেশ রয়েছে। প্রচার মঞ্চে থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, চিত্রতারকা মিঠুন চক্রবর্তী। বীরভূম জেলার বিজেপির বিধায়ক অনুপ কুমার সাহা এই প্রসঙ্গে জানিয়েছেন যে, পরিবর্তন যাত্রার প্রচারাভিযান এই মুহূর্তে চলছে জোরকদমে। জেলা সভাপতি উদয় শংকর ব্যানার্জি, বিজেপির রাজ্যস্তরের নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ও প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা প্রমুখ থাকবেন। বীরভূম থেকে রামপুরহাট ও, বোলপুর দুই মহকুমা ছাড়িয়ে পরিবর্তন যাত্রা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা ছুঁয়ে পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল এলাকায় দুর্গাপুরে শেষ হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত