
উত্তর ২৪ পরগনা, ১ মার্চ (হি. স.) : এসআইআর এর তালিকা প্রকাশ ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। বহু নাম বাদ পড়ার অভিযোগে রাস্তায় নামেন ক্ষুদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা। জানা গেছে, হাসনাবাদ-লেবুখালি রোডের সাহাপুর মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা।
তৃণমূল সূত্রে খবর, এলাকার একটি নির্দিষ্ট বুথে মোট ১০৬৫ জন ভোটার থাকলেও চূড়ান্ত তালিকা থেকে প্রায় ৪০০ জনের নাম কেটে দেওয়া হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ তীব্র আকার নেয়। এদিন অবরোধের জেরে হাসনাবাদ - লেবুখালি রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা ভোটার তালিকা সংশোধনে চক্রান্তের অভিযোগ তোলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত