
কলকাতা, ১ মার্চ (হি স)। চলতি মাসের ৬ তারিখ মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন, সেই একই জায়গায় তিনি ধরনায় বসবেন। সেখান থেকে পরবর্তী কর্মসূচির কথা জানাবেন।রবিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়|
এছাড়া এদিন তিনি বলেন, ‘এক ডাকে অভিষেক’-এ ফোন পেয়েছি। ২৪৩ জন বেঁচে রয়েছেন, ভোটার তালিকায় তাঁদের মৃত দেখানো হয়েছে। বিজেপি নেতারা টার্গেট দিয়ে দিয়েছেন, সেই টার্গেট পূরণের লক্ষ্যে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ তৈরি করা হয়েছে।
বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তুলে অভিষেক বলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, যারা বিজেপিকে ভোট দেয় না, বেছে বেছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম বাদ পড়ার পরিসংখ্যান তুলে ধরেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত