
আউরাইয়া, ১ মার্চ (হি.স.): রবিবার উত্তর প্রদেশের আউরাইয়া জেলার অন্তর্গত অজানপুর গ্রামের এক মহিলার মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুলেছে মৃতের পরিবার| চিকিৎসাধীন অবস্থায় কানপুরের একটি হাসপাতালে ওই মহিলার মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, অজানপুর গ্রামের বাসিন্দা বিপিন কুমারের স্ত্রী আলকা শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে আউরাইয়া জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য কানপুরে স্থানান্তরিত করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে মৃতার পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
এদিন এক পুলিশ আধিকারিক জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য