আগরতলায় নিখিল ত্রিপুরা শ্রীশ্রী হরি ভক্তি প্রচারিণী সভার উদ্যোগে রক্তদান শিবির
আগরতলা, ১ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলায় সেন্ট্রাল রোডস্থিত শিববাড়িতে রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল নিখিল ত্রিপুরা শ্রীশ্রী হরি ভক্তি প্রচারিণী সভা। ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত এই শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা স্বতঃস্
আগরতলায় রক্তদান শিবির


আগরতলা, ১ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলায় সেন্ট্রাল রোডস্থিত শিববাড়িতে রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল নিখিল ত্রিপুরা শ্রীশ্রী হরি ভক্তি প্রচারিণী সভা। ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত এই শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।

জানা যায়, সেন্ট্রাল রোডের শিববাড়িতে গত কয়েকদিন ধরে ভগবত পাঠ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলছে। সেই ধারাবাহিকতায় সমাজসেবামূলক কর্মসূচির অংশ হিসেবে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তদান সমাজসেবার অন্যতম শ্রেষ্ঠ দান। অন্যান্য দানের ক্ষেত্রে দাতা ও গ্রহীতার মধ্যে সম্পর্ক স্থাপনের সুযোগ থাকলেও রক্তদানের ক্ষেত্রে সেই সুযোগ নেই। কোন ধর্ম বা মতের মানুষ রক্ত পাচ্ছেন, তা জানার উপায় থাকে না। মানবসেবার উদ্দেশ্যেই মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন—এই কারণেই রক্তদানকে মহৎ দান হিসেবে গণ্য করা হয়।

এদিনের শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল। আয়োজক সংস্থার পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের ইঙ্গিত দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande